রাজধানীর মোহাম্মদপুরে বিয়েবাড়িতে নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কিশোর শনিবার রাতে মারা গেছে। গত বৃহস্পতিবার সাকিব (১৫) নামের এই কিশার আহত হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) কোমল কৃষ্ণ শাহ জানান, মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় গত বৃহস্পতিবার এক বিয়ের অনুষ্ঠানে সাকিব নাচানাচি করছিল।নাচা-নাচি করার সময় এক মেয়ের গায়ের ওপর পড়ে যায় সাকিব। এতে সেখানে অবস্থানরত দুই গ্রুপে মারামারি বেঁধে যায়।

এসআই জানান, সাকিবকে এলোপাতারি মার দেয়ার ফলে খুব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারায় যায়।

সাকিবের বাসা মোহাম্মদপুর রায়েরবাগ মেকাবখান রোডে।এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ইআর