চট্টগ্রাম মহানগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন 'আমরা চট্টলাবাসী' নামের একটি সামাজিক সংগঠন। রোববার বিকালে নগরীর শুলকবহর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করে সামাজিক সংগঠনটি।

এসময় অসহায় শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

শীতবস্ত্র বিতরণকালে শাহাজাহান চৌধুরী বলেন, শীতার্ত ও বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্র, ক্ষুধামুক্ত দুর্নীতি মুক্ত করে চট্টগ্রাম কে নিরাপদ নগরী তে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছে এই "আমরা চট্টলাবাসী"নামের সংগঠনটি। তিনি এই সংগঠনের মতো সরকার, বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড শুলকবহরের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী সাবেক ছাত্রনেতা ওমর গণিসহ উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাসুম/জেড