সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যানের ধাক্কায় হাসান গাজী (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাইকগাছা-বেতাগ্রাম সড়কের হরিশচন্দ্রকাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসান গাজী মনিরামপুর উপজেলার বাগবিলা গ্রামের শহিদুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা-বেতাগ্রাম সড়কের পাশে খেলা করার সময় একটি পিকআপ ভ্যান হাসান গাজীকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পিকআপ চালক রোকনুজ্জামানকে (৪৮) আটক করা হয়েছে। তিনি তালা উপজেলার ভারসা গ্রামের ইন্দাদুল হকের ছেলে।
তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





