ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চরকচুয়া এলাকায় গাছের চাপায় মঞ্জুরা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জুরা একই এলাকার সোবহান হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভোরে ঝড়ের মধ্যে বাড়ির উঠানে সাংসারিক কাজ করছিলেন মঞ্জুরা। এসময় একটি গাছ ভেঙে তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





