ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী হানিফ পরিবহণের সঙ্গে আলফাডাঙ্গাগামী জাকের পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রী ও বাস শ্রমিক আহতের এই ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, দুর্ঘটনাস্থল কানাইপুর বাজারের নিকটবর্তীস্থানে হওয়ায় বাসের গতি কম ছিল, ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
হাইওয়ে পুলিশের কানাইপুর স্টেশনের ইনচার্জ সার্জেন্ট মাসুদুর রহমান জানান, আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এমকে





