স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, কম খরচে সাধারণ মানুষ যাতে উন্নতমানের চিকিৎসা সেবা পায় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে।

রোববার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে হুমায়ুন রোডে বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড সন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে যারা আহত ও অঙ্গহানির শিকার হয়ে চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে আসেন তাদের স্বল্প মূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কম ওষুধ সেবন, ফিজিওথেরাপি এবং অপারেশনের আগে ও পরে ট্রমা সেন্টারের মাধ্যমে যাতে রোগীরা সেবা পায় সে বিষয়ে আন্তরিক হতে হবে।

বেসরকারি উদ্যোগে আরও বেশি হাসপাতাল তৈরির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বেসরকারি খাতের প্রসার ঘটাতে সরকার সব ধরনের সহযোগিতা দিবে।

তিনি বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড সেন্টারে কম খরচে গরীব ও সাধারণ রোগীদের সেবা প্রদানের আহবান জানান।

বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, ব্যবস্থাপনা পরিচালক হাসেমউজ্জামান ও পরিচালক খালেদা খানম বক্তব্য রাখেন।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর