সোমবার (২৮ আগস্ট) সকালে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরন করবে। তিনি আরো বলেন একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষানুরাগীর মৃত‍্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হলো।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে রবিবার (২৭ আগস্ট) রাত ১১ টার দিকে নগরীর ধোপাখলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে পথ চলতে অভ্যস্ত এ প্রবীণ রাজনীতি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করেন।

এনএইচ