খুলনার কোতয়ালী এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ দুজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) রায়হানুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে তিনটি চ্যানেল ব্যাংক, একটি ল্যাপটপ, দেড় হাজার সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমএনজে





