অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রাজধানীর ফার্মগেট থেকে ২৬ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে রহমান ম্যানসন ভবনের দ্বিতীয় তলায় একটি ম্যাসাজ পার্লার থেকে তাদের আটক করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পার্লার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকেই অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএইচ