ঘোড়াঘাট কে,সি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) কর্তৃক ২০১৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ৪ উপজেলার (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) জিপিএ-৫ (গোল্ডেন) প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় ।

শুক্রবার ( ১৯ মে ) কে,সি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

দিদউফের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাসুদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌরমেয়র আব্দুস সাত্তার মিলন, দিদউফের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডাঃ নজরুল ইসলাম,  সাধারন সম্পাদক লায়ন মোজাম্মেল হক, ঘোড়াঘাটকে,সি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রহিম, হাকিমপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আজিজার রহমান,সাবেক পৌর প্রশাসক গোলজার রহমান বিলু ঘোড়াঘাটের সাবেক ভাইস-চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান ভোলা, প্রমূখ ।

গোল্ডেন প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া ইয়াসমিন শোভা চৌধুরী, আক্তারুজ্জামান ইমন, ছওবান চৌধুরী, মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ্য  যে, ৪ উপজেলার বেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিরামপুর আদর্শ হাইস্কুলের গোল্ডেন-৫ প্রাপ্ত ১১ জনকে সংবর্ধনা প্রদান করা হয় ।

অনুষ্ঠানে দিনাজপুর দক্ষিণাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক, শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিদউফের নির্বাহী সদস্য মাহমুদুল হক মানিক ।

এমই