কক্সবাজারের উখিয়া উপজেলায় শাহজাহান নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মানব পাচারকারী শাহজাহান সোনারপাড়া গ্রামের শামশুল আলমের ছেলে। তিনি মানব পাচারের ঘটনায় ৪টি মামলার পলাতক আসামি।
রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমানন্দ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
এআই





