বিরোধপূর্ণ জমিতে ধানকাটা নিয়ে সংঘর্ষে জালুমিয়া (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।
মঙ্গলবার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাচঁকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাচঁকাটা গ্রামের জালুমিয়ার সঙ্গে একই এলাকার পল্লী চিকিৎসক আমির হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে মঙ্গলবার সকালে জালুমিয়াসহ তার লোকজন জমিতে ধান কাটতে যায়। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা আমির হোসেনের লোকজন দেশীয় অশ্র-সশ্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়।
দুই পক্ষের মাঝে সংঘর্ষ বেধেঁ গেলে এতে জালুমিয়া ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রজব আলী (৩২), আনসার আলীকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ৭ জনকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এআর





