রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল রোড এলাকার ওভারব্রিজের নিচ থেকে গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম মাহফুজ খান প্রতীক (২৬)। এ সময় তাঁর কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী।

ইউসুফ আলী জানান, যাত্রাবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিস্তল ও গুলিসহ মাহফুজ খান প্রতীককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

এমবি