নড়াইলে মোবাইল টাওয়ার থেকে চুরি করা ৫৫টি ব্যাটারি ও একটি জিপগাড়িসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শহরের দুর্গাপুর এলাকা থেকে রবিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পৌরসভার দুর্গাপুর এলাকার একেন মোল্যার ছেলে সুজন মোল্যা (২৪) ও দাউদ মোল্যার ছেলে রাজিব মোল্যা (২৩)।

নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুর্গাপুর এলাকা থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত ৫৫টি রিচার্জাবল ব্যাটারি, একটি জিপগাড়িসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আরও চারজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএইচ