বরিশাল নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে ৮ মণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
আটককৃত ব্যাক্তির নাম পার্থ সাহা (২২)বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কাউনিয়া এলাকায় জসিম কুটিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. আহসান কবির বলেন, নগরীর জসিম কুটিরে সরকার কতৃক নিষিদ্ধ পলিথিন মজুদ রয়েছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই বাসার একটি কক্ষ থেকে ৮ মণ পলিথিন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক পার্থ সাহাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
এমআর





