সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া ফার্নেস তেলবোঝাই ট্যাংকারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নৌ-বাহিনীর সহযোগীতায় তিনটি জাহাজ ট্যাংকারটি উদ্ধার করে। উদ্ধারের পর জাহাজটি নিজ্জিত স্থান হতে প্রায় ৬ কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়েছে।
এ ছাড়া ভাসমান তেল নষ্ট করতে চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়েছে জাহাজ কাণ্ডারি-১০। এ জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে ভাসমান তেলের ওপরে একধরনের পাউডার ছিটিয়ে তেল নষ্ট করবে।
এমকে





