নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ৭ জন, শিবির কর্মী ৪ জন ও জামায়াতের ৩ কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ইআর





