দিনাজপুরের প্রায় কোটি টাকা মূল্যে’র এক কেজি হিরোইনসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।

আটককৃত মহিলার নাম মোছাঃ ফরিদা বেগম (৩০)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার ভবাই নগর এলাকা থেকে এসআই মোঃ জহিদ হোসেন এবং এসআই দিপেন্দ্র নাথ তাকে আটক করে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। ফরিদাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটক করা হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন,দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন।

এসএইচ