রাজধানীর বনশ্রীর আফতাবনগর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আক্তার (৩০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। তার বাবার নাম আজিজুল হক। তিনি রামপুরার বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা।

সকালে এলাকার বাসিন্দা বেলাল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আফতাবনগর এলাকায় রডের কাজ করে। গত ১৭ আগস্ট বাসাবো থেকে কাজ শেষ করে বাসায় ফেরায় পথে মাঈনুল ও ফারুক তকে নিয়ে যায়।

চিকিৎসাধীন আক্তার বলেন, এক লাখ টাকার দাবিতে আমাকে আটকে রাখা হয়। টাকা না পেয়ে অবশেষে আমাকে ছেড়ে দেয়।

মঙ্গলবার সকাল ৭টায় মেরাদিয়া হাট সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বেলাল আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা, জেইউ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম // কেএইচ