রাজধানীর তুরাগ খান টেক বালুর মাঠ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইশরাত জাহান বিথি (০৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের বিপ্লব মিয়ার মেয়ে।
বিপ্লব মিয়া জানান, দুপুরে তুরাগ খান টেক বালুর মাঠ সংলগ্ন রাস্তায় একটি মাইক্রোবাস তার মেয়েকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
বিথিকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্প সূত্র বাংলানিউজকে জানায় মরদেহ মর্গে রাখা হয়েছে।
ওএফ





