রাজধানীর বনানী থেকে অবৈধভাবে আমদানিকৃত একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার বিকালে বনানীর এফ ব্লকের ৩ নম্বর রোডের ১১২ নম্বর বাড়ি থেকে বিএমডব্লিউ’র এক্স-ফাইভ সিরিজের এই গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক ফাঁকি দিয়ে কার্নেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে গাড়িটি আমদানি করা হয়। কার্নেট সুবিধা নিয়ে শুধুমাত্র একজন টুরিস্ট নির্দিষ্ট সময়ে বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন।
তবে এই গাড়িটি নির্দিষ্ট সময়ে আমদানি করা হয়নি। এর রেজিস্ট্রেশন নম্বরও ভূয়া। গাড়ির মালিক জাহিদ হোসেন একজন ঠিকাদারী ব্যবসায়ী। তিনি ৩ বছর আগে সিলেটের জাফর আহমেদের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন বলে জানায় শুল্ক গোয়েন্দা।
এমবি





