ব্রাহ্মণবাড়িয়ায় মনির হোসেন (২৭) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টায় পৌর শহরের কাউতলি নিজ বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মনির হোসেনকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি খোলা জায়গায় মনিরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের

চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখে পালিয়ে গেছে।

এমকে