একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ (১৫ ডিসেম্বর) রোববার সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রথম ধাপে এই তালিকা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.molwa.gov.bd এই তালিকা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, এ বছর ১৬ ডিসেম্বরের আগে সকল রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।

এমবি