লক্ষ্মীপুরের দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের বিচার ও ধর্ষক যুবলীগ নেতা জামাল উদ্দিনবে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা সদরের রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয় ও দাসেরহাট হামিদিয়া আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম, শিক্ষার্থী নাজমুল হাছান মিরাজ ও সাথী আক্তার।

বক্তারা ধর্ষক জামাল উদ্দিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

শনিবার (১৬ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজারে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন।

পরদিন ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ধর্ষক চর শাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমানকে আসামি করে থানায় করেন।

ওএফ