দিনাজপুরের বিরল উপজেলায় একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৪৪ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুংডুংগী সীমান্ত এলাকার বিল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটকরা হলেন- বিরল উপজেলার কালিয়াগঞ্জ গোবিন্দপুর গ্রামের মৃত পয়গাম আলীর ছেলে হাসান আলী (৩৫) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে অহিদুর রহমান বাবুল (৪০)।
 
দিনাজপুর-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৪৪ বোতল ফেনসিডিলসহ হাসান ও বাবুলকে আটক করা হয়। 
 
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ জামাল।

জেআই