চীন থেকে প্রতিমাসেই ৫০ লাখ করে তিন মাসে সিনোফার্মের দেড় কোটি টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন।

আজ বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় সপ্তাহ খানেকের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকা পাওয়া যাবে। তা ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকেও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে।

এবিএস