নাটোরে সিম জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ২শ’ সিম উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ফরহাদ হোসেন ও আবিদ হোসেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের রেজিস্ট্রেশন করা ২শ’ সিম উদ্ধার করা হয়।

ওএফ