উত্ত্যক্তে বাধা দেয়ায় মৌ আক্তার নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক বখাটে।

রোববার সকালে পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাওয়ার সময় ঝিনাইদহ শহরের কাঞ্চননগরে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় মৌকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার ধোপাঘাটা-গোবেন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মৌ ও তার দুই বান্ধবী ফজর আলী গালর্স স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। শহরের কাঞ্চননগরে পৌঁছালে এক বখাটে তাকে উত্ত্যক্ত করতে থাকে।

এ সময় তারা প্রতিবাদ করলে ওই বখাটে ছুরি দিয়ে মৌকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মৌকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।তবে বখাটের নাম পরিচয় জানা যায়নি।

এআর