রাজশাহীর চারঘাট উপজেলার পুলিশ ফায়ারিং রেঞ্জের সামনে ট্রাকের চাপায় সাইদ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক ট্রাকটিকে আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পর কৌশলে পালিয়ে গেছেন।
নিহত মোটরসাইকেল চালক সাইদ কুষ্টিয়া জেলার ফুলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, চারঘাট পুলিশ ফায়ারিং রেঞ্জের সামনে দিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক সাইদ হোসেন। এ সময় পেছন থেকে তাকে চাপা দেয় মালবাহী ট্রাক।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চারঘাট থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান ওসি।
ওএফ





