বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে দুই সিটির নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটির আটটি এবং উত্তর সিটির ১৩টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য মতে ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭, ৪৩, ২৬ এবং ১৬ নম্বর ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। আর উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

এর আগে, সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে দুই সিটির মেয়র নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করার আশ্বাস দেন।

দ্রুত বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসি ও ডিএনসিসির প্রায় ২০ হাজার কর্মী কাজ করছে।

এনএইচ