রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের দশটি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল পৌনে ৮টায় চট্টগ্রাম থেকে আগত তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রী সুজন ওরফে বাবরের (২৭) কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কমলাপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি আব্দুল মজিদ জানান, সুজন এসব সোনার বার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

সুজনকে কমলাপুর জিআরপি থানার রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আব্দুল মজিদ।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর