বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৭ জুন) বাণিজ্যমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
টিপু মুনশি বলেন, “বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দে-ই। কিছুক্ষণ আগে নমুনায় করোনার রেজাল্ট পজিটিভ আসে।” আজ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, গতকাল (১৬ জুন) মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান।
এমবি





