সঞ্চালন লাইনে দুই দফা ত্রুটির কারণে ঢাকার একাংশ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎহীন রয়েছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে- মানিকনগর, জুড়াইন গোপিবাগ, মুগদা, শ্যামপুরসহ যাত্রাবাড়ীর কিছু অংশ।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ও ৯টার দিকে হরিপুর থেকে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ১৩২/৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দেয়। প্রথমে ৭টার দিকে বিভ্রাট ঘটে। এরপর ত্রুটি সারিয়ে নেয়া হলে রাত ৯টার দিকে আবারও বিভ্রাট ঘটে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ডিপিডিসি জানিয়েছে শিগগিরিই পরিস্থিতির উন্নতি হবে।

জেআই