বন্দর নগরী মংলায় কারিতাসের উদ্যোগে ক্লোরিন দ্বারা পানি বিশুদ্ধকরণ প্রকল্পের আওতায় স্থানীয় জনসাধারণকে প্রশিক্ষণের জন্য চাঁদপাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ক্লোরিন দ্বারা পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সমন্ধে জনগণকে বিশেষ ধারণা দেওয়া হয়।

ক্লোরিন দ্বারা পানি বিশুদ্ধ করার কারণে পানির গুনগত মান অক্ষুন্ন থাকে। এর ফলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পানি পান করতে পারবে স্থানীয় জনগণ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কহিনূর সরদার।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মংলা উপজেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য প্রকৌশলী এ এইচ এম কায়েস, খুলনা কারিতাসের প্রোগ্রাম অফিসার জিভুদান বৌরাগী, মংলা প্রজেক্ট অফিসার মামুন সিরাজুম মনির চৌধুরী, মাঠ কর্মকর্তা টিটুস সরকার, চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম, মংলা রির্পোটাস ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জনিসহ এনজিও কর্মকর্তারা ।

মংলা কারিতাসের প্রজেক্ট ম্যানেজার বলেন, ক্লোরিন দ্বারা বিশুদ্ধকৃত পানি পান করা স্বাস্থ্য সম্মত এবং নিরাপদ।

মংলা উপজেলার মৎস অফিসার বিশ্বজিৎ কুমার বলেন, মংলা কারিতাসের উদ্দ্যোগে ক্লোরিন দিয়ে পানি বিশুদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে মংলাবাসী উপকৃত হবে।

এই প্রকল্পের মাধ্যমে মংলা পৌর এলাকাসহ চাঁদপাই এবং বুড়িরডাঙ্গা এলাকায় ক্লোরিনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণের নিয়মাবলী সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করা হচ্ছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম জেআই