উত্যক্ত করা ও অশালীন প্রস্তাব দেয়ায় যুবলীগ নেতা কবির হোসেনকে জুতাপেটা করেছে এক তরুণী।
মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের পার্ক সংলগ্ন রাস্তায় এ জুতাপেটা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা থানার যুবলীগ নেতা কবির হোসেন মোটরসাইকেল যোগে এসে ওই তরুণীর পথ রোধ করে তাকে অশালীন প্রস্তাব দেন। এতে তরুণী সাড়া না দিলে কবির হোসেন তাকে টেনেহিঁচড়ে তার মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। পরে ওই তরুণী যুবলীগ নেতা কবিরকে পায়ের জুতা খুলে পেটায়।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





