রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিফাত (২২)। তিনি বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী।

ভোরে মাওয়া থেকে মোটরসাইকেলে করে  রিফাতসহ তিনজন তেজগাঁওয়ের বাসায় ফিরছিলেন। পোস্তগোলা ঢাল দিয়ে তাঁরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠছিলেন।

এ সময় পথচারী আনিসুর মোটরসাইকেলের সামনে পড়ে যান। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আনিসুরের ওপর উঠিয়ে দেন। এতে ছিটকে পড়ে তিন আরোহী ও পথচারী আনিসুর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এমআর