বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে গতি বাড়াতে একটি ক্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বন্দরের রফতানি টার্মিনালে বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ক্রেন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, বাংলাদেশ স্থলবন্দর ইমপ্লোয়েজ ইউনিয়নের সেক্রেটারি মনির হোসেন মজুমদার ঠিকাদার প্রতিষ্ঠান সিস লজেসটিকের ম্যানেজার হাফিজুর রহমানসহ বন্দরের সঙ্গে সংশিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা।

বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ৪ কোটি টাকা ব্যয়ে ক্রেনটি কেনা হয়েছে। এ নিয়ে বন্দরে ৭টি ক্রেনের সংযোগ হলো। বন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে পন্য লোড-আনলোডের কাজ করছে সিস লজেসটিক।

এখন সপ্তাহে ২৪ ঘণ্টা উপকৃত হবেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে বন্দরের অবকাঠামোগত আরও উন্নয়ন করা হবে।

এমএ