নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার রাত ১০টার দিকে বসুরহাট পৌরসভা গেট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মফিজুল হকের ছেলে মো. সোহেল ও একই উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফিজুল হকের ছেলে আবদুর রহিম প্রকাশ চৌধুরী।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট পৌরগেট এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে মাদকসম্রাট সোহেল ও আবদুর রহিম প্রকাশকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





