দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার রাণীরবন্দর-ভূষিরবন্দর এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুপুরে রংপুর থেকে যাত্রী নিয়ে ওই বাসটি দিনাজপুর যাচ্ছিল। পথে রাণীরবন্দর-ভূষিরবন্দরের মধ্যবর্তী এলাকায় এলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে ২০ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এমএম