নড়াইলে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। শুক্রবার বেলা ১১টায় শহরের আলাদাতপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান।
খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন - নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, শ্রেষ্ঠ করদাতা নড়াইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সহসভাপতি ওয়াহিদুজ্জামান।
কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে এবং কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





