পিরোজপুর সফরে এসেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিনি বরিশাল থেকে পিরোজপুরে আসেন।
এরপর সকাল ১০টায় তিনি নাজিরপুর উপজেলার উত্তর রঘুনাথপুরে বেড পদ্ধতিতে ভূট্টা চাষ ও বাজারজাত করণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির সক্ষমতা অর্জন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে তিনি একই গ্রামে ইউএসএইডের অর্থায়নে বাস্তবায়নাধীন ভূট্টা ক্ষেত ও চাষের যন্ত্রপাতি পরিদর্শন করেন।
দুপুর ১২টায় পিরোজপুর সার্কিট হাউজে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
দুপুর দেড়টায় ঝালকাঠির উদ্দেশে তিনি পিরোজপুর ত্যাগ করেন।
[b]পিরোজপুর,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]