নারায়ণগঞ্জ শহর থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ১০৬ বঙ্গবন্ধু সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালত সেলিম মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমবি





