শার্শা উপজেলার বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাগভর্তি টাকাসহ একজনকে অপহরনের ঘটনায় গাড়ির চালকসহ সাঈদ নামক একজন সন্ত্রাসীকে পুলিশ আটক করলেও ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধার করতে পারেনি।
ছিনতাইকারীরা ব্যাংকে টাকা নিয়ে প্রবেশের সময় অস্ত্র উচিয়ে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে থেকে জামতলার বেত্রাবতি ফিলিং স্টেশনের মালিকের ছোট ভাই সাইফুলকে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়।
এ সময় সাইফুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পথে সাত পুকুর নামক স্থানে ছিনতাইকারিরা তাকে ফেলে যশোরের দিকে পালিয়ে যায়।
এ সময় তারা সাইফুল কে গুলি করে হত্যার চেষ্টা চালায়। গুলি লক্ষ্যভ্রস্ট হয় বলে সাইফুল জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩১ মার্চ সকালে বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে দু'টি মটর সাইকেলে চেপে ৪ জন ছিনতাইকারি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ ঘটনা ঘটায়।
বেএাবতি ফিলিং স্টেশনের প্রাইভেট চালকের গতিবিধি সন্দেহ করে তাকে ২রা এপ্রিল আটক করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে ঝিকরগাছা থেকে আরো একজনকে এ ঘটনায় আটক করা হয়েছে।এ ব্যাপারে কঠোর ব্যাবস্থ্ গ্রহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এসএম





