নোয়াখালীর হাতিয়া উপজেলার পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চষীদের মাঝে রাসায়ানিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হল রুমে এসব বিতরণ করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোন্দকার রিজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ।
এতে কৃষক ও প্রান্তিক চাষীদের পক্ষে বক্তব্য রাখেন খবির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন। পরে পৌর সভার ৩শ ৮০জন চাষীদের মাঝে রাসায়ানিক সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌস।
এমএনজে





