ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের বাড়ির কাছ থেকে দুটি পেট্রলবোমা ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদরপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই বোমা উদ্ধার করে।
জানা গেছে, আমিরাবাদ মাইনদ্দিন চেয়ারম্যানের বাড়ির ইটের রাস্তার ওপর থেকে তিনটি বোমা আকৃতির প্যাকেট দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসে নিষ্ক্রিয় করে।
কেএইচ





