নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে মঙ্গলবার রাত ৮ টায় বসত ঘরে আগুন লেগে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধা সৈয়দ মিয়ার তার স্ত্রী হাসমতের নেসা(৮০)। চর জব্বর থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চর বৈশাখী গ্রামের মানিকগঞ্জ সংলগ্ন সৈয়দ মিয়ার বাড়ীর বসত ঘরে (কুপি) বাতি থেকে খড়ের ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তেই সম্পূর্ণ ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

হাসমতের নেসা(৮০) শারিরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় ঘরেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশিরা দৌঁড়ে এলেও ততক্ষণে হাসমতের নেসা পুড়ে কঙ্কাল হয়ে যান। স্ত্রী কঙ্কালসার দেহটি দেখে স্বামী হাসমত আলী (৯০) বার বার মূর্ছা যাচ্ছেন।

পার্শ্ববর্তী ০৮ নং ওয়ার্ডের মিরাজ উদ্দিন মোক্তার মেম্বার বলেন, বাড়ীতে নিহত বৃদ্ধা ছাড়া অবশিষ্ট কেউ না থাকায় (কুপি) বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং হাসমতের নেছা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় তার এই মর্মান্তিক মৃত্যু হয়।

চর জব্বর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

মুজাহিদ/জেড