গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হেরোইনসহ ২ নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে উপজেলা সদরের কালিবাড়ী মোড় মেসার্স সরকার এন্টারপ্রাইজের (প্রা. লি.) সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের রাই গ্রামের কবির হোসেনের স্ত্রী ছাদেকা বেগম (৪২) ও একই গ্রামের মৃত লৎফর রহমানের স্ত্রী ওজুবা বেগম (৪৫)।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবর পেয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটকদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এআই