কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার এবং সারা দেশে গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠন দুটির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের সভাপতি ইমরান হাবিব রুম্মন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান প্রমুখ।
এমআর





