খুলনার দৌলতপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্থানীয় এক নেতাকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে দৌলতপুরের আঞ্জুমান রোডের একটি মসজিদের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল সরোয়ার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি।
নগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন বলেন, '৩ জন যুবক হেঁটে গিয়ে খুব কাছ থেকে ইকবালকে গুলি করে হত্যা করে। তার বুকে ৩টি গুলি বিদ্ধ হয়েছে।
গুলির ধরন দেখে মনে হচ্ছে কাটা রাইফেলের। ঘটনাস্থল থেকে রাইফেলের বাট উদ্ধার করা হয়েছে।'
এমবি





