বাংলাদেশ বেশ ভালোই খেলছিল। চেপে ধরেছিল নিউজিল্যান্ডকে। কিন্তু ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া সেঞ্চুরি করে স্বাগতিক দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন।
ওয়েলিংটনে টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ৫০ ওভারে করেছে ৬ উইকেটে ৩১৮ রান। কনওয়ে ১২৬ রান করেন ১১০ বলে। আর মিচেল ৯২ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৩টি এবং মোস্তাফিজ, তাসকিন আর সৌম্য ১টি করে উইকেট নিয়েছেন।
এমআর





